বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট পদের আবেদনকারী প্রার্থীদের নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
পরীক্ষার পদের নামসমূহ:
গ্রস্থাগারিক, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), এস্টিমেটর এবং ফোরম্যান।
পরীক্ষার তারিখ ও সময়:
তারিখ: ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার
সময়: বিকাল ০৩:০০ ঘটিকা
পরীক্ষার স্থান:
সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য:
পরীক্ষার্থীরা আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত https://bari.teletalk.com.bd ওয়েবসাইট থেকে রঙিন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রবেশপত্র সঙ্গে আনা বাধ্যতামূলক।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. অবশ্যই কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করা যাবে না।
২. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৪. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ