আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) তাদের লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (BRAC)
- পদের নাম: লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স লয়ার (Legal & Compliance Lawyer)
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান (ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত)
- আবেদনের মাধ্যম: অনলাইন
- প্রকাশের তারিখ: ০৫ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) বা LL.B (Hons.) ডিগ্রি।
- বাংলাদেশের আইনি ব্যবস্থা, এনআই অ্যাক্ট (Negotiable Instruments Act), দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, চুক্তি আইনসহ সংশ্লিষ্ট আইন বিষয়ে গভীর ধারণা থাকতে হবে।
- আদালতে ন্যূনতম ১ বছরের লিগ্যাল প্র্যাকটিসের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- কম্পিউটার পরিচালনায় (MS Word, Excel, PowerPoint) এবং বাংলা টাইপিংয়ে পারদর্শী হতে হবে।
দায়িত্বসমূহ:
- এনআই অ্যাক্টের (NI Act) অধীনে চেক ডিজঅনার সংক্রান্ত মামলা পরিচালনা ও আদায়ের ব্যবস্থা গ্রহণ।
- নিম্ন আদালত, ট্রাইব্যুনাল ও বিশেষ আদালতের জন্য ড্রাফটিং, পিটিশন, এফিডেভিট এবং প্রয়োজনীয় আইনি নথিপত্র প্রস্তুত ও পর্যালোচনা।
- প্যানেল আইনজীবীদের সাথে সমন্বয়, মনিটরিং এবং নিয়মিত আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ।
- সংস্থার স্বার্থ রক্ষা, আইনি ঝুঁকি পর্যালোচনা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) প্রক্রিয়ায় সহায়তা প্রদান।
- প্রয়োজনীয় নথিপত্র, আদালতের নথি ও মামলার প্রতিবেদন নিয়মিত সংরক্ষণ ও হালনাগাদ রাখা।
সুযোগ-সুবিধা:
- উৎসব ভাতা (Festival Bonus)
- প্রভিডেন্ট ফান্ড (Contributory Provident Fund)
- গ্র্যাচুইটি (Gratuity)
- স্বাস্থ্য ও জীবন বীমা (Health & Life Insurance)
- মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি
- সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল (brac.net) অথবা অনুমোদিত চাকরির ওয়েবসাইটের মাধ্যমে ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
(নোট: ব্র্যাক নিয়োগের কোনো পর্যায়েই কোনো প্রকার অর্থ গ্রহণ করে না। শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।)
অনলাইনে আবেদন করুনঃ Click Here