পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)   
  • নিয়োগের ধরন: বেসরকারি চাকরি (এনজিও / ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম)   
  • মোট শূন্যপদ: ৪৭৫টি   
  • আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৬   

পদভিত্তিক বিবরণ ও যোগ্যতা

পদের নামপদ সংখ্যাবয়সসীমাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাবেতন (প্রবেশন কাল / স্থায়ীকরণ পর)
১. কর্মসূচী ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)০৫সর্বোচ্চ ৪৮ বছরন্যূনতম স্নাতক/সমমান। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র অর্থায়নে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা।

৬৬,৮৬২/- টাকা / ৭৩,৮০৩/- টাকা   

২. সহকারী কর্মসূচী ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)২৫সর্বোচ্চ ৪৭ বছরন্যূনতম স্নাতক/সমমান। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০৪টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র অর্থায়নে ন্যূনতম ০৭ বছরের অভিজ্ঞতা।

৫২,২৯৬/- টাকা / ৫৭,৭৭৪/- টাকা   

৩. শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)৭৫সর্বোচ্চ ৪৩ বছরন্যূনতম স্নাতক/সমমান। ক্ষুদ্র অর্থায়নে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ০১ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে।

৪৩,৭২৮/- টাকা / ৫০,৮৮২/- টাকা (লাঞ্চ ভাতাসহ)   

৪. সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)৭৫সর্বোচ্চ ৩৫ বছরবাণিজ্যে ন্যূনতম স্নাতক। সংশ্লিষ্ট পদে ন্যূনতম ০১ বছরের অভিজ্ঞতাসহ MS Word, Excel, Email ও Internet Browsing-এ পারদর্শী হতে হবে।

৩৩,১২০/- টাকা / ৩৯,১৩০/- টাকা (লাঞ্চ ভাতাসহ)   

৫. মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম)৩০০২২–৩৫ বছরন্যূনতম স্নাতক/সমমান। অভিজ্ঞতার প্রয়োজন নেই (নতুনদের অগ্রাধিকার)।

২৫,৫৭২/- টাকা / ৩০,৭৬৮/- টাকা (লাঞ্চ ভাতাসহ)   

অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্তাবলী

  • প্রবেশন কাল: সকল পদের ক্ষেত্রে ০৬ মাস।   
  • সুযোগ-সুবিধা: মোবাইল বিল, একক আবাসন সুবিধা (৩, ৪ ও ৫ নং পদ), মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও জ্বালানি/রক্ষণাবেক্ষণ ব্যয় (১, ২ ও ৩ নং পদ), উৎসব ভাতা ২টি, বৈশাখী ভাতা এবং স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বার্ষিক ইনক্রিমেন্ট।   
  • বিশেষ ভাতা: চট্টগ্রাম রিজিওয়নে (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) অতিরিক্ত ২,৫০০/- টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে দূরত্ব, উৎসাহ, হাওড় ও শহর ভাতা রয়েছে।   
  • কর্ম এলাকা: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে কাজ করার মানসিকতা থাকতে হবে।   
  • পরীক্ষার ভেন্যু (শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের জন্য): নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে (আবেদনপত্রে পছন্দের ভেন্যু উল্লেখ করতে হবে)।   
  • আবেদন ফি (শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের জন্য): সোনালী ব্যাংক লি.-এর যেকোনো শাখা থেকে "পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)" একাউন্ট নম্বর- ৪৪১৫৬০৩০০০০৭১ (ধানমন্ডি কর্পোরেট শাখা)-এর অনুকূলে ২০০/- টাকা জমা করে জমার রশিদ আবেদনের সাথে যুক্ত করতে হবে।   

আবেদন পাঠানোর নিয়মাবলী

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (১, ২ ও ৩ নং পদের জন্য), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যার মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক A4 সাইজের কাগজে আবেদনপত্র পাঠাতে হবে।   

খামের ওপর অবশ্যই পদের নাম, নিজ জেলা ও মাঠ কর্মকর্তা পদের ক্ষেত্রে পরীক্ষার ভেন্যু উল্লেখ করতে হবে।   

আবেদন পাঠানোর ঠিকানা:

মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।   

(আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ারে বা প্রধান কার্যালয়ে সরাসরি জমা দেওয়া যাবে।)  

সুত্রঃ দৈনিক ইত্তেফাক-০৫-১১-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

৪৭৫ পদে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন