স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার মামলাসমূহ পরিচালনার জন্য ০২ জন প্যানেল আইনজীবী নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা: প্যানেল আইনজীবী - ০২ জন।
বয়স সংক্রান্ত তথ্য: আবেদনের শেষ তারিখে (৩০ নভেম্বর ২০২৬) প্রার্থীদের বয়স ন্যূনতম ৪০ বছর হতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে হাইকোর্ট বিভাগ, প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে কমপক্ষে ১০ (দশ) বছরের মোকদ্দমা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরমটি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে বার কাউন্সিলের সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি এবং ১০ টাকা মূল্যমানের ডাকটিকিটসহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্রটি 'সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০' বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬ (অফিস সময় বিকাল ৪:০০ টা পর্যন্ত)।
অন্যান্য তথ্য: প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত আইনজীবীরা ০৩ (তিন) বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হবেন এবং নির্ধারিত হারে ফি বা সম্মানী প্রাপ্য হবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ