ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) (Bangladesh Cable Shilpa Ltd Job Circular 2026) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো যাচ্ছে।
পদের নামসমূহ:
১। সহকারী ব্যবস্থাপক (উৎপাদন রক্ষণাবেক্ষণ উৎপাদন পরিকল্পনা)-০৩
২। সহকারী ব্যবস্থাপক (সমন্বয়)-০১
৩। সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)-০১
৪। প্রশাসনিক কর্মকর্তা-০১
৫। হিসাব রক্ষণ কর্মকর্তা (ক্যাশ)-০১
৬। উপসহকারী প্রকৌশলী (উৎপাদন)-০১
৭। অর্থ সহকারী/মূল্যায়ন সহকারী-০২
৮। অডিটর-কাম-কম্পিউটার অপারেটর-০১
৯। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর-০১
১০। প্রকর্মী(ল্যাব)-০১
১১। মেশিন অপারেটর-০৫
১২। ফিটার-০১
১৩। পাইপ মিস্ত্রি-০১
১৪। প্রকর্মী (মটর গ্যারেজ)-০১
১৫। গাড়ী চালক-০১
১৬। সহকারী বাবুর্চি-০১
বয়সসীমা:
০১ নভেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) পদের জন্য বয়স অনূর্ধ্ব ৪৫ বছর (বিশেষ ক্ষেত্রে ৫০ বছর)। প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট https://bcsl.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদন শুরু: ০৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও গ্রহণ করা হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ