বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অংশগ্রহণের যোগ্যতা:
২০২৬ সালের এইচএসসি (বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষায় যারা ১ বা ২ বিষয়ে অকৃতকার্য হয়েছে, শুধুমাত্র তারা এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া ১ম বর্ষের অকৃতকার্য বিষয়সহ সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যরাও ফরম পূরণ করতে পারবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
অনলাইনে ফরম পূরণ: ০৫ নভেম্বর ২০২৬ হতে ০৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।
আবেদন ও ফি জমা দেওয়ার প্রক্রিয়া:
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি 'সোনালী সেবা'র মাধ্যমে (মোবাইল ব্যাংকিং বা ব্যাংক কাউন্টারে) জমা দেওয়া যাবে। নির্ধারিত ফি-এর অতিরিক্ত টাকা লেনদেন করা যাবে না।
প্রবেশপত্র সংশোধন:
প্রবেশপত্রে কোনো ভুল থাকলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই নির্ধারিত ৫০০ টাকা ফি প্রদান করে তা সংশোধন করে নিতে হবে।
পরীক্ষার সময়সূচি:
সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ