ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর আউটসোর্সিং সেবা ক্রয়ের লক্ষ্যে বিভিন্ন পদে সেবাকর্মী নির্বাচনের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ: কেয়ারটেকার (ক্যাটাগরি-১), ইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১), ড্রাইভার (লাইট) (ক্যাটাগরি-২), ম্যাসেঞ্জার (ক্যাটাগরি-৫), লিফটম্যান (ক্যাটাগরি-৫), সিকিউরিটি এটেনডেন্ট (ক্যাটাগরি-৫) এবং স্যানিটারি এটেনডেন্ট (ক্যাটাগরি-৫)।
চুক্তি সম্পাদনের সময়সীমা: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০৩/১১/২০২৬ হতে ১০/১১/২০২৬ তারিখের মধ্যে চুক্তি সম্পাদন করতে হবে।
প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র: নির্বাচিত প্রার্থীদের আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা অনুযায়ী এনআইবি’র মহাপরিচালকের সহিত চুক্তি সম্পাদন করতে হবে। চুক্তি সম্পাদনের জন্য প্রার্থীদের অবশ্যই ৩০০ (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প সাথে আনতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: নির্বাচিত প্রার্থীদের অনুকূলে আলাদা করে আর কোনো নিয়োগপত্র ইস্যু করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নির্বাচন বাতিল বলে গণ্য হতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ