বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)-এর রাজস্বখাতভুক্ত ৪টি ক্যাটাগরির ১৭টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীরা এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
মেডিক্যাল অফিসার, বৈজ্ঞানিক কর্মকর্তা, সহকারী পরিচালক (প্রশাসন) এবং সংরক্ষণ প্রকৌশলীসহ মোট ১৭টি পদ।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ১৭, ১৮,১৯ এবং ২০ নভেম্বর ২০২৬ তারিখ, প্রতিদিন দুপুর ২:০০ ঘটিকা হতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান:
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেট, ঢাকা-এর সম্মেলন কক্ষ-২।

প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, আবেদনপত্রের কপি (Applicant’s Copy), পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি এবং প্রবেশপত্র সাথে আনতে হবে। একইসঙ্গে সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন