শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের একাধিক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। কমিশন সংশ্লিষ্ট পদের জন্য মোট ০৫ জন প্রার্থীকে সাময়িকভাবে (Provisionally) নিয়োগের জন্য সুপারিশ করেছে।

পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. চিফ ইন্সট্রাক্টর (টেক/সিভিল): ০২ জন
২. চিফ ইন্সট্রাক্টর (টেক/এনভায়রনমেন্টাল): ০২ জন
৩. চিফ ইন্সট্রাক্টর (টেক/ফুড): ০১ জন

গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রের সাথে দাখিলকৃত তথ্যাদি এবং সনদপত্রের সত্যতা যাচাই সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়োগপত্র প্রদান করা হবে। কোনো প্রার্থীর তথ্যে ভুল বা জালিয়াতি ধরা পড়লে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন