ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরবের সাংগঠনিক কাঠামোভুক্ত শূন্যপদসমূহে অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত বৈধ ইকামা ও পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিক এবং সৌদি নাগরিকরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

পদের নামসমূহ:
১. প্রটোকল সহকারী-০১
২. কম্পিউটার অপারেটর কাম- ইন্টারপ্রেটার-০১
৩. কেয়ারটেকার কাম নাইট গার্ড-০১
৪. ড্রাইভার/গাড়িচালক-০২

বয়স সীমা: আবেদনকারীর বয়স ১২ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে (এসএসসি বা সমমানের সনদ অনুযায়ী)।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদন ও জীবনবৃত্তান্ত সরাসরি অথবা ই-মেইলের (missionhajj@gmail.com) মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ ইকামার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

বিশেষ দ্রষ্টব্য: যারা ইতিপূর্বে ১৪ আগস্ট ২০২৫ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। বাছাইকৃত প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ হজ অফিস, জেদ্দার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ হজ অফিস, জেদ্দার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ হজ অফিস, জেদ্দার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন