বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং নম্বর বিভাজন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার) - ৩৩টি পদ।
পরীক্ষার তারিখ ও সময়: আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখ, শনিবার সকাল ০৯:৩০টা হতে দুপুর ১২:৩০টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে (১ ঘণ্টা MCQ এবং ২ ঘণ্টা লিখিত পরীক্ষা)।
পরীক্ষার কেন্দ্র: তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় (Tejgaon Govt. High School), তেজগাঁও, ঢাকা।
পরীক্ষার মানবণ্টন:
১. ১০০ নম্বরের MCQ পরীক্ষা (বিষয়ভিত্তিক- ৭৫, গণিত- ১৫, সাধারণ জ্ঞান- ১০)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
২. ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (বিষয়ভিত্তিক- ১৫০, গণিত- ২০, ইংরেজি- ৩০)।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
১. প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে ডাউনলোড করা যাবে।
২. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ৯:১৫ মিনিটের পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
৩. মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ডিজিটাল কার্ড বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ