ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং নির্দিষ্ট মেয়াদের জন্য কার্যকর হবে।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে দ্বিতীয় শ্রেণির এলএল.বি (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির এলএল.এম ডিগ্রিধারী হতে হবে।

চাকরির ধরন: সম্পূর্ণ চুক্তিভিত্তিক (প্রাথমিক মেয়াদ ০৬ মাস, যা নবায়নযোগ্য)।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, অভিজ্ঞতার সনদপত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সরাসরি আবেদন করতে হবে। আবেদনপত্রটি 'চেয়ারম্যান, টিসিবি' বরাবর পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত সরাসরি আবেদন করা যাবে।

বয়সসীমা: বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত বয়সসীমার প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন।

পরীক্ষা সংক্রান্ত তথ্য: বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে। এই পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন