ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত বিবরণ:
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ০১টি
বেতন স্কেল: গ্রেড-১৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
২. পদের নাম: লঞ্চ ড্রাইভার পদ সংখ্যা: ০১টি
বেতন স্কেল: গ্রেড-১৫
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নৌ-পরিবহন অধিদপ্তর হতে ইঞ্জিন চালকের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য:
বয়সসীমা: ০৭/১০/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে
আবেদনের শেষ তারিখ: ০৮ নভেম্বর ২০২৬ খ্রি. (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
অফিসিয়াল ওয়েবসাইট ও আবেদন ফর্ম: https://police.brahmanbaria.gov.bd
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-০৭-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ