ফেনী ডায়াবেটিস হাসপাতাল (২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পে) সম্প্রতি বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (Feni Diabetes Hospital Job Circular 2026) যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।   

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:

  • প্রতিষ্ঠানের নাম: ফেনী ডায়াবেটিস হাসপাতাল   
  • কাজের ধরন: বেসরকারি চাকরি (হাসপাতাল)
  • মোট পদ: ৬টি ক্যাটাগরিতে   
  • কর্মস্থল: মিজান রোড, ফেনী   
  • আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬   

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:

১. পদের নাম: পরিচালক

   

  • পদ সংখ্যা: ০১টি   
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস বা সমমানের ডিগ্রী (বিএমডিসি নিবন্ধিত)। এমপিএইচ ডিগ্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনায় কমপক্ষে ৫-১৫ বছরের অভিজ্ঞতা। অবসরপ্রাপ্ত এএমসি অফিসার/ সিভিল সার্জনদের অগ্রাধিকার।   
  • বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।   
  • বেতন: আলোচনা সাপেক্ষে।   

২. পদের নাম: সিনিয়র কনসালটেন্ট/ কনসালটেন্ট/ জুনিয়র কনসালটেন্ট (নিউরো মেডিসিন/ কার্ডিওলজি/ রেসপিরেটরি মেডিসিন/ নেফ্রোলজি/ ইউরোলজি/ শিশু/ এন্ডোক্রাইনোলজি)   

  • পদ সংখ্যা: প্রয়োজনীয় সংখ্যক   
  • যোগ্যতা: এমবিবিএস (বিএমডিসি নিবন্ধিত) এবং এমডি/ এমএস/ এফসিপিএস/ এমসিপিএস/ এমফিল/ ডিপ্লোমা বা সমমানের যোগ্যতা।   
  • বেতন: আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)।   

৩. পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার

   

  • পদ সংখ্যা: প্রয়োজনীয় সংখ্যক   
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস (বিএমডিসি নিবন্ধিত) এবং ৫ বছরের অভিজ্ঞতা।   
  • বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।   
  • বেতন: ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬) অথবা আলোচনা সাপেক্ষে।   

৪. পদের নাম: বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ার

   

  • পদ সংখ্যা: ০১টি   
  • যোগ্যতা: ফলিত পদার্থবিদ্যায় ২য় শ্রেণীর অনার্সসহ মাস্টার্স অথবা বিএসসি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।   
  • বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।   
  • বেতন: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)।   

৫. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী

   

  • পদ সংখ্যা: ০১টি   
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।   
  • বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।   
  • বেতন: ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০)।   

৬. পদের নাম: স্টোরকিপার

   

  • পদ সংখ্যা: ০১টি   
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রী এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।   
  • বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।   
  • বেতন: ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)।   

আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী:

  • আবেদনপত্রের সাথে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা সংযুক্ত করতে হবে।   
  • সকল সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।   
  • খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে।   
  • অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।   
  • সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। (বিশেষ ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।   

আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ সময়:

  • আবেদনের ঠিকানা: সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদ, ফেনী ডায়াবেটিক সমিতি, মিজান রোড, ফেনী, বাংলাদেশ।   
  • আবেদনের শেষ তারিখ: আগামী ২৫/১০/২০২৬ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে। 

সূত্রঃ প্রথম আলো-০৭-১০-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

ফেনী ডায়াবেটিস হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Feni Diabetes Hospital Job Circular

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন