বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড) কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের “সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি)” পদে অপেক্ষমান তালিকা হতে ০৩ (তিন) জন প্রার্থীকে প্রাথমিকভাবে চূড়ান্ত নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। তাদের ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে বাপবিবোর্ডের সাথে অঙ্গীকারনামা সম্পাদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। ২৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পবিস মানব সম্পদ পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর ভবন, ৮ম তলা, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ ঠিকানায় অঙ্গীকারনামা স্বাক্ষরিত হবে।
নির্ধারিত তারিখে অঙ্গীকারনামা স্বাক্ষর না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
অন-প্রবেশনকালীন মূল বেতন মাসিক ৪১,৮০০/- টাকা এবং পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি) পদের বেতন ৪৩,৫০০/- - ১,০৫,০৫০/- টাকা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ