স্থাপত্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন নন-গেজেটেড পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ:
১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখ ও সময়:
ব্যবহারিক পরীক্ষা আগামী ১৬ অক্টোবর ২০২৬ এবং ১৭ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে নির্ধারিত দিনগুলোতে সকাল ০৯:৩০ ঘটিকা এবং দুপুর ০২:৩০ ঘটিকা থেকে।
পরীক্ষার স্থান:
পিডব্লিউডি (PWD) ট্রেনিং একাডেমী ও টেস্টিং ল্যাবরেটরি, এলেনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২১৫।
প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের স্ব-স্ব সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্র (Admit Card) অবশ্যই সাথে আনতে হবে।
৩. এই পরীক্ষার জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ