মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ (MCPSC) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
- চাকরির ধরন: শিক্ষা প্রতিষ্ঠান
- মোট পদ সংখ্যা: ৭ ক্যাটাগরিতে ১১টি পদ
- কর্মস্থল: মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬
- আবেদন শুরুর তারিখ: ১০ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬ (দুপুর ২:০০ টা পর্যন্ত)
- আবেদনের মাধ্যম: অনলাইন
- ওয়েবসাইট: www.mcpsc.edu.bd
- বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
পদের নাম, সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল:
১. সহকারী শিক্ষক গণিত (বাংলা ভার্সন)
- পদের সংখ্যা: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি ও বিএড ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- বেতন স্কেল: গ্রেড-১০: ১৬০০০-৩৮৬৪০/- (বিএড সহ) এবং গ্রেড-১১: ১২৫০০-৩০২৩০/- (বিএড ছাড়া)।
২. সহকারী শিক্ষক রসায়ন (বাংলা ভার্সন)
- পদের সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে (রসায়ন) অনার্সসহ মাস্টার্স ডিগ্রি ও বিএড ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- বেতন স্কেল: গ্রেড-১০: ১৬০০০-৩৮৬৪০/- (বিএড সহ) এবং গ্রেড-১১: ১২৫০০-৩০২৩০/- (বিএড ছাড়া)।
৩. সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা (বাংলা ভার্সন)
- পদের সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স/সমমান ও বিএড ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- বেতন স্কেল: গ্রেড-১০: ১৬০০০-৩৮৬৪০/- (বিএড সহ) এবং গ্রেড-১১: ১২৫০০-৩০২৩০/- (বিএড ছাড়া)।
৪. সহকারী শিক্ষক কৃষিশিক্ষা (বাংলা ভার্সন)
- পদের সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা: কৃষি/কৃষি অর্থনীতি/মৎস্য/পশুপালন/কৃষি প্রকৌশল/উদ্ভিদবিদ্যা/প্রাণিবিদ্যা/মৃত্তিকাবিজ্ঞান/ডিভিএম বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ও বিএড ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- বেতন স্কেল: গ্রেড-১০: ১৬০০০-৩৮৬৪০/- (বিএড সহ) এবং গ্রেড-১১: ১২৫০০-৩০২৩০/- (বিএড ছাড়া)।
৫. পিয়ন (পুরুষ)
- পদের সংখ্যা: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস।
- বেতন স্কেল: গ্রেড-২০: ৮২৫০-২০০১০/-
৬. পরিচ্ছন্নকর্মী (পুরুষ)
- পদের সংখ্যা: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
- বেতন স্কেল: গ্রেড-২০: ৮২৫০-২০০১০/-
৭. পরিচ্ছন্নকর্মী (মহিলা)
- পদের সংখ্যা: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।
- বেতন স্কেল: গ্রেড-২০: ৮২৫০-২০০১০/-
আবেদন ফি:
- সহকারী শিক্ষক পদের জন্য (ক্রমিক নং ০১-০৪): ৭০০ টাকা।
- পিয়ন ও পরিচ্ছন্নকর্মী পদের জন্য (ক্রমিক নং ০৫-০৭): ২০০ টাকা।
আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.mcpsc.edu.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে ফি প্রদান করতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৫-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ