বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর রাজস্ব খাতে শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

একনজরে বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)
  • প্রকাশের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬
  • মোট পদসংখ্যা: ০৪ টি (৩টি ক্যাটাগরিতে)
  • চাকরির ধরন: সরকারি (রাজস্ব খাত)
  • বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছর
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

১. সহকারী প্রোগ্রামার

  • পদ সংখ্যা: ০১ টি
  • বেতন গ্রেড: ৯ম গ্রেড (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. (ক) অ্যাসোসিয়েট (অডিট কমপ্লায়েন্স) ও (খ) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

  • পদ সংখ্যা: (ক) ০১ টি এবং (খ) ০১ টি
  • বেতন গ্রেড: ৯ম গ্রেড
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সম্পর্কিত যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৩. লিয়াজোঁ অফিসার (আইটিইউ)

  • পদ সংখ্যা: ০১ টি
  • বেতন গ্রেড: ৯ম গ্রেড
  • যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি ও শর্তাবলী

  • আবেদনের ওয়েবসাইট: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://erecruitment.bcc.gov.bd সাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
  • আবেদন ফি: আবেদনকারীদের পরীক্ষার ফি বাবদ ২২৩/- (দুইশত তেইশ) টাকা Rocket/bKash/Nagad-এর মাধ্যমে অনলাইনে (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) পরিশোধ করতে হবে।
  • ডকুমেন্ট আপলোড: আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য সকল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) আপলোড করতে হবে।
  • হেল্পলাইন: অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে অফিস সময়ের মধ্যে (সকাল ৯:০০টা হতে বিকাল ৪:০০টা) জনাব আবু রায়হান মিয়া, কো-অর্ডিনেটর (আইসিটি কোর্স)-এর সাথে ০১৫১৭১৪১০৯৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৫-১০-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ  

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন