সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬তম গ্রেডের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ আদেশ প্রকাশিত হয়েছে। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি ও বিভাগীয় নির্বাচনি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থীকে এই পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৬তম (৯,৩০০-২২৪৯০/-)
যোগদানের শেষ তারিখ: ০৮ অক্টোবর ২০২৬। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- যোগদানপত্রের সাথে সিভিল সার্জন, সিরাজগঞ্জ কর্তৃক প্রদত্ত শারীরিক যোগ্যতার সনদপত্র (ডোপ টেস্ট রিপোর্টসহ) দাখিল করতে হবে।
- যোগদানের ০৭ (সাত) দিনের মধ্যে পুলিশি প্রত্যয়ন ফরম পূরণ করে দাখিল করতে হবে। পুলিশি তদন্তে বিরূপ মন্তব্য পাওয়া গেলে নিয়োগ আদেশ বাতিল হবে।
- চাকরির প্রথম ০২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
- শিক্ষাগত ও কারিগরি যোগ্যতার সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, ব্লাড গ্রুপ প্রমাণের সত্যায়িত ছায়ালিপি, পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি এবং চারিত্রিক সনদের মূলকপি যোগদান পত্রের সাথে দাখিল করতে হবে।
- কোন তথ্য গোপন বা ভুল/মিথ্যা তথ্য প্রদান করলে নিয়োগ বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- চাকরিতে যোগদানের জন্য কোন টিএ/ভিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ