প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মেহেরপুর জেলার রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। ২০২৫ সালের নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত শর্তসাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

  • পদের নাম: সহকারী শিক্ষক
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • যোগদানের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার (অফিস চলাকালীন)
  • যোগদানের স্থান: জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মেহেরপুর

নিয়োগপ্রাপ্তদের জন্য বিশেষ নির্দেশনা:

১. চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে।
২. যোগদানের তারিখ থেকে প্রথম ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
৩. নির্বাচিত প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
৪. নিয়োগপ্রাপ্তদের যোগদানের পর সরকার নির্ধারিত ২ মাসের প্রশিক্ষণ এবং ৪ বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) গ্রহণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ মেহেরপুর জেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র প্রকাশ মেহেরপুর জেলা

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন