সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ডসমূহে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচীও ঘোষণা করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (সিভিল) - ০১টি পদ।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, রবিবার দুপুর ০২.০০ ঘটিকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: মিনি কনফারেন্স রুম (২য় তলা), সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের আবেদন ফরমে বর্ণিত সকল সনদপত্রের মূলকপি, ০১ সেট সত্যায়িত ফটোকপি, ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য বিশেষ কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ