বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বিভিন্ন কারিগরি পদের মৌখিক পরীক্ষার (Viva) তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে।
পদের নামসমূহ: ওয়ার্ক সুপারভাইজর (সিভিল), জুনিয়র ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং কার্পেন্টার।
পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে পরীক্ষা আগামী ২৩, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিদিন দুপুর ০১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, মিনি কনফারেন্স রুম (৪র্থ তলা), কুর্মিটোলা, ঢাকা।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. এডমিট কার্ডের কালার প্রিন্ট (২ কপি)।
২. টেলিটক প্রদত্ত অ্যাপ্লিক্যান্ট কপি (কালার প্রিন্ট)।
৩. পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (২ কপি)।
৪. জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের মূলকপি এবং ১ সেট সত্যায়িত ফটোকপি।
৫. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট এবং পদের ধরন অনুযায়ী কারিগরি দক্ষতা বা অভিজ্ঞতার সনদের মূলকপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি।
৬. নাগরিকত্ব সনদপত্র এবং কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে যথাযথ দলিলাদি।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: