বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক ৮ম নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের বিষয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৯:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে।

মৌখিক পরীক্ষার স্থান: এনটিআরসিএ কার্যালয় (৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০)।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার সনদপত্র, যোগদানপত্র ও নিয়োগপত্র, এমপিওভুক্তির কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র (NID) এবং পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি সাথে আনতে হবে। এছাড়া সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বিশেষ নির্দেশনা: মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের নিজ নিজ মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৮ম এনটিআরসিএ (NTRCA) নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৮ম এনটিআরসিএ (NTRCA) নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন