নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর সাব-স্টেশন অ্যাটেনডেন্ট পদে সংরক্ষিত অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্ধারিত তারিখে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সাব-স্টেশন অ্যাটেনডেন্ট (০৩ জন)

যোগদানের তারিখ ও সময়: ০৪ অক্টোবর ২০২৬ তারিখ, সকাল ৯:০০ ঘটিকা।

যোগদানের স্থান: উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) এর দপ্তর, নেসকো, বিদ্যুৎ ভবন, হেতেম খাঁ, রাজশাহী-৬০০০।

প্রয়োজনীয় দলিলাদি: যোগদানের সময় প্রার্থীদের সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক সক্ষমতার সনদ, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র, নাগরিকত্ব সনদ, সত্যায়িত ছবি, এনআইডি এবং পূরণকৃত পুলিশ তদন্ত ও সম্পদ বিবরণী ফর্ম দাখিল করতে হবে।

চাকরির শর্তাবলী: নিয়োগপ্রাপ্তদের ০১ বছর প্রবেশনকালসহ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক কর্মকাল ও কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এই চুক্তির মেয়াদ পরবর্তীতে নবায়নযোগ্য হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর অপেক্ষমাণ তালিকা থেকে ফলাফল প্রকাশ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর অপেক্ষমাণ তালিকা থেকে ফলাফল প্রকাশ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর অপেক্ষমাণ তালিকা থেকে ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন