বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি পদের বাছাই পরীক্ষার তারিখ, সময়সূচি, আসন বিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলি প্রকাশ করেছে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)/এস্টিমেটর (১০ম গ্রেড)

পরীক্ষার তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার)

পরীক্ষার সময়: বিকাল ০৩:০০ টা থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্ত (১ ঘণ্টা)। পরীক্ষার্থীদের দুপুর ০২:৩০ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার কেন্দ্রসমূহ: আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ, লালমাটিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ এবং বিপিএসসি ভবন, আগারগাঁও।

পরীক্ষার ধরন ও মান বণ্টন: মোট ১০০ নম্বরের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক মান বণ্টন হলো: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল-৪০ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।

আবেদনের প্রবেশপত্র: প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পরীক্ষার্থীর কাছে এ জাতীয় সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের MCQ পরীক্ষার সময়সূচী প্রকাশ

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের MCQ পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন