ব্র্যাক (BRAC) তাদের এডুকেশন প্রোগ্রামের অধীনে 'মেধাবিকাশ স্কলারশিপ প্রোগ্রাম' এবং 'কালচারাল অ্যান্ড স্পোর্টস অলিম্পিয়াড' প্রজেক্টের জন্য 'ট্রেইনার' পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এক নজরে চাকরির মূল তথ্য:

  • পদের নাম: ট্রেইনার, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম
  • প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (BRAC)
  • কর্মস্থল: বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, গাজীপুর
  • চাকরির ধরন: প্রজেক্ট স্টাফ (প্রজেক্টের মেয়াদ জুন ২০২৭ পর্যন্ত)
  • আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা:শিক্ষা, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মনোবিজ্ঞান, স্পোর্টস সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, পারফর্মিং আর্টস, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল সায়েন্স বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা:

  • ট্রেনিং, ফ্যাসিলিটেশন বা ক্যাপাসিটি বিল্ডিং কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
  • মাইক্রোসফট অফিস (Word, Excel, PowerPoint) এবং ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা।
  • চমৎকার যোগাযোগ দক্ষতা, রিপোর্ট রাইটিং, প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং-এ পারদর্শিতা।
  • ট্রেনিং অব ট্রেইনারস (ToT) পরিচালনা এবং তরুণদের সাথে কাজ করার অভিজ্ঞতা।

প্রধান দায়িত্বসমূহ:

  • ফিউচার রেডি ক্লাব এবং মেধাবিকাশ প্রোগ্রামের জন্য ট্রেনিং কারিকুলাম, ম্যানুয়াল ও গাইডলাইন তৈরি এবং আপডেট করা।
  • প্রোগ্রাম স্টাফদের জন্য টিওটি (ToT) পরিচালনা করা এবং মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা।
  • ক্লাসরুম, ফিল্ড-বেসড এবং ভার্চুয়াল ট্রেনিং সেশন পরিচালনা করা।
  • প্রি এবং পোস্ট-ট্রেনিং অ্যাসেসমেন্টের মাধ্যমে কার্যকারিতা মূল্যায়ন, রিপোর্ট তৈরি এবং ফলোআপ করা।
  • ব্র্যাকের চাইল্ড সেফগার্ডিং পলিসি মেনে জেন্ডার সমতা এবং অন্তর্ভুক্তিমূলক নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

বেতন ও সুযোগ-সুবিধা:প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রদান করা হবে।

অনলাইনে আবেদন করুনঃ Click Here

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ট্রেইনার (এডুকেশন প্রোগ্রাম)

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন