মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এর অধীনে আহমেদ আবদুর রহমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:

  • প্রতিষ্ঠানের নাম: ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি (EIIN: 138148)
  • চাকরির ধরন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান
  • মোট ক্যাটাগরি: ০৭ টি
  • আবেদনের মাধ্যম: ডাকযোগ অথবা ই-মেইল
  • আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ (২৪/০৯/২০২৬)
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.faba.edu.bd

পদের বিবরণ ও যোগ্যতা:

১. উপাধ্যক্ষ

  • পদ সংখ্যা: ০২ জন
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • বয়স: অনূর্ধ্ব ৫০ বছর
  • যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। কলেজ পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে ৩ বছর কর্মরতসহ ন্যূনতম ১৫ বছরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রমে দক্ষতাসম্পন্ন হতে হবে।

২. সহকারী শিক্ষক

  • বিষয় ও পদ সংখ্যা: বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম শিক্ষা, ব্যবসায় শিক্ষা ও শারীরিক শিক্ষা (প্রতি বিষয়ে ০২ জন করে)।
  • বেতন: গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০)
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। নিবন্ধন সনদধারী ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক শিক্ষা বিষয়ের প্রার্থীদের অবশ্যই বিপিএড ডিগ্রিধারী হতে হবে।

৩. হাউস টিউটর

  • বিষয় ও পদ সংখ্যা: গণিত (০২ জন), ইংরেজি (০২ জন)
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
  • যোগ্যতা: স্নাতক (পাস/সম্মান)। আবাসিক প্রতিষ্ঠানে ডিউটি/সুপারভিশনে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪. অফিস সহকারী

  • পদ সংখ্যা: ০২ জন
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
  • যোগ্যতা: স্নাতক (পাস/সম্মান)। শিক্ষাপ্রতিষ্ঠানে কেরণিক/অফিস সহকারী হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন ও কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

৫. বাবুর্চি (পুরুষ)

  • পদ সংখ্যা: ০২ জন
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
  • যোগ্যতা: ৮ম শ্রেণি/সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ও সনদধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

৬. হোস্টেল বেয়ারা (মহিলা) ও নিরাপত্তা প্রহরী (পুরুষ)

  • পদ সংখ্যা: ০৩ জন (প্রতিটি পদের জন্য)
  • বেতন: গ্রেড-১৯ (৮৫০০-২০৫৭০)
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
  • যোগ্যতা: ৮ম শ্রেণি/সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন।

৭. ওয়েটার (পুরুষ) ও ক্লিনার (পুরুষ)

  • পদ সংখ্যা: ০৩ জন (প্রতিটি পদের জন্য)
  • বেতন: গ্রেড-২০ (৮২৫০-২০০১০)
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
  • যোগ্যতা: ৮ম শ্রেণি/সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন।

আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী:

  • শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও এনআইডির কপি সংযুক্ত করে আবেদন করতে হবে।
  • আগামী ২৪/০৯/২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে অথবা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
  • আবেদনপত্র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবর পাঠাতে হবে।
  • আবেদন ফরমের উপর অবশ্যই বিষয় ও পদের নাম উল্লেখ করতে হবে।
  • জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন, বাড়িভাড়া, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

যোগাযোগ ও আবেদন পাঠানোর ঠিকানা:

  • অফিস ঠিকানা: নাভানা প্রিস্টাইন প্যাভিলিয়ন (১৫ তলা), প্লট নং-১২৮, ব্লক-সিইএন (এইচ), গুলশান এভিনিউ, ঢাকা-১২১২।
  • একাডেমির স্থায়ী ঠিকানা: গ্রাম: উদয়পুর, ডাকঘর: লক্ষ্মীধরপাড়া, উপজেলা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।
  • ই-মেইল: careerfaba@gmail.com

সূত্রঃ প্রথম আলো-১০-০৯-২০২৬ তারিখ


ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন