জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর একটি প্রকল্পের বিভিন্ন পদে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি:
১. ডাটা এন্ট্রি অপারেটর: ১৫ ও ১৬ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০:০০ ঘটিকা হতে)
২. এডিটর/কোডার, ডাটা অ্যানালিস্ট ও অন্যান্য পদ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০:০০ ঘটিকা হতে)
প্রয়োজনীয় নির্দেশনা:
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্ধারিত সময়ে মূল সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে। পদ ও ক্রমানুযায়ী তালিকা পরবর্তীতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ