ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এ সম্পূর্ণ চুক্তিভিত্তিক ৩টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে (Walk-In-Interview) অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে।
এক নজরে টিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
- চাকরির ধরন: সম্পূর্ণ চুক্তিভিত্তিক (মেয়াদ: ০৬ মাস/নবায়নযোগ্য)
- বয়সসীমা: ১৮-৩২ বছর
- পদসংখ্যা: ৩টি পদে মোট ৩ জন
- নির্বাচন পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকার (Walk-In-Interview)
- সাক্ষাৎকারের তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও বেতন
১. পদের নাম: ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট (মহিলা)
- পদসংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে এস.এস.সি (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এইচ.এস.সি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাক-প্রাথমিক শিক্ষা, চাইল্ড কেয়ার বা নার্সিংয়ের ওপর কোনো সার্টিফিকেট কোর্স/অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- বেতন: আলোচনা সাপেক্ষে
২. পদের নাম: ফটোগ্রাফার
- পদসংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ফটোগ্রাফির ওপর ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স বা ট্রেড ট্রেনিং সম্পন্ন হতে হবে। ডিএসএলআর (DSLR) এবং মিররলেস (Mirrorless) ক্যামেরা, বিভিন্ন লেন্স, এবং কৃত্রিম আলোর (Studio Lighting/Flash) ব্যবহারে পূর্ণ দক্ষতা থাকতে হবে। অ্যাডোব লাইটরুম (Adobe Lightroom), ফটোশপ (Photoshop) বা সমমানের ইমেজ প্রসেসিং সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন: আলোচনা সাপেক্ষে
৩. পদের নাম: বার্তাবাহক (পুরুষ)
- পদসংখ্যা: ০১ (এক) টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড হতে এস.এস.সি (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভালো শারীরিক গঠন, সততা ও কাজের প্রতি আগ্রহ থাকতে হবে। বাংলা ও ইংরেজি সাধারণ তথ্য বা ঠিকানা পড়ার সক্ষমতা থাকতে হবে। বাইসাইকেল/মোটরসাইকেল চালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন: আলোচনা সাপেক্ষে
সরাসরি সাক্ষাৎকারের (Walk-In-Interview) সময়সূচী ও স্থান
- তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.
- সময়: সকাল ১০:০০ টা
- স্থান: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), প্রধান কার্যালয়, টিসিবি ভবন (৩য় তলা), ১, কাওরান বাজার, ঢাকা।
ইন্টারভিউয়ের দিন যেসব কাগজপত্র সাথে আনতে হবে:১. সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ২. পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV/Resume)। ৩. এস.এস.সি/সমমান পরীক্ষার মূল সনদপত্র। ৪. জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদের মূল কপি। ৫. চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র। ৬. সকল সনদের ০১ সেট সত্যায়িত ফটোকপি।
বিশেষ শর্তাবলী:
- চাকরির ধরন: সম্পূর্ণ চুক্তিভিত্তিক (মেয়াদ: ০৬ মাস/নবায়নযোগ্য)।
- সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
- নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
সূত্রঃ ডেইলি আমার দেশ-০৯-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ