এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (EDCL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (EDCL), একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ঢাকা প্ল্যান্টের জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:
প্রতিষ্ঠানের নাম: এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (EDCL)
চাকরির ধরন: সরকারি (১০০% রাষ্ট্রীয় মালিকানাধীন)
মোট শূন্যপদ: ০৪টি ক্যাটাগরিতে
আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম: ডাকযোগ বা কুরিয়ার
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা:
১. ফাইন্যান্স ডিরেক্টর (Finance Director)
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: এফসিএ/এফসিএমএ/এমবিএ (ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং-এ মেজর)। কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩৫-৫৫ বছর।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা (যার মধ্যে জিএম পদে ন্যূনতম ৩ বছর থাকতে হবে)।
২. জেনারেল ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচআরএম
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর (Post Graduate)।
বয়সসীমা: ৩২-৫৫ বছর।
অভিজ্ঞতা: কমপক্ষে ০৭ বছরের অভিজ্ঞতা (যার মধ্যে ডিজিএম পদে ন্যূনতম ৩ বছর থাকতে হবে)।
৩. জেনারেল ম্যানেজার, প্রকিউরমেন্ট (Procurement)
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। এসিএ/এসিএমএ/এমবিএ বা প্রকিউরমেন্ট/সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ৩২-৫৫ বছর।
অভিজ্ঞতা: কমপক্ষে ০৭ বছরের অভিজ্ঞতা (যার মধ্যে ডিজিএম পদে ন্যূনতম ৩ বছর থাকতে হবে)।
৪. ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM), ইন্টার্নাল অডিট
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বা কমার্সের যেকোনো শাখায় স্নাতকোত্তর। সিএ/সিএমএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
বয়সসীমা: ৩২-৫৫ বছর।
অভিজ্ঞতা: কমপক্ষে ০৭ বছরের অভিজ্ঞতা (যার মধ্যে ম্যানেজার পদে ন্যূনতম ৩ বছর থাকতে হবে)।
আবেদন পদ্ধতি ও শর্তাবলি:
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ সিভি (CV), প্রয়োজনীয় সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের (NID) কপি এবং ৩ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ল্যাব প্রিন্ট) সহ ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Manager & In-charge, Admin & HRM Dept.
Essential Drugs Company Limited
395-397, Tejgaon I/A, Dhaka-1208.
আবেদন পৌঁছানোর শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে।