এসকেএস ফাউন্ডেশন (SKS Foundation Job Circular 2026) সম্প্রতি বিভিন্ন পদে লোকবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭টি ভিন্ন পদে মোট ২৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এক নজরে এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

  • সংস্থার নাম: এসকেএস ফাউন্ডেশন
  • পদের সংখ্যা: বিভিন্ন ক্যাটারি গরির ৫০০+ জন
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস
  • চাকরির ধরন: বেসরকারি চাকরি (এনজিও)
  • পরীক্ষার কেন্দ্র: ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী ও গাইবান্ধা
  • আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬

পদের বিবরণ, যোগ্যতা ও বেতন

১. প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার (০২ জন)

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স। এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ২৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা এবং মোটরসাইকেল চালনার বৈধ লাইসেন্স।
  • বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
  • বেতন: শিক্ষানবিশকালে (৪ মাস) ৫৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৬৩,০০০ টাকা। এছাড়া মোবাইল ভাতা ১,৫০০/- ও জ্বালানি ভাতা ৪,০০০/- টাকা।

২. এরিয়া ম্যানেজার (০৫ জন)

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স/অনার্স। ৫টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা এবং মোটরসাইকেল চালনার বৈধ লাইসেন্স।
  • বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
  • বেতন: শিক্ষানবিশকালে (৪ মাস) ৪২,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৭,৬২৫ টাকা। এছাড়া মোবাইল ভাতা ১,০০০/- ও জ্বালানি ভাতা ৪,০০০/- টাকা।

৩. ব্রাঞ্চ ম্যানেজার (১০ জন)

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স/অনার্স। ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা এবং মোটরসাইকেল চালনার বৈধ লাইসেন্স।
  • বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
  • বেতন: শিক্ষানবিশকালে (৪ মাস) ৩৭,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪১,৪৭৫ টাকা। এছাড়া মোবাইল ভাতা ৭০০/- ও জ্বালানি ভাতা ৩,৫০০/- টাকা।

৪. হিসাবরক্ষক (১০ জন)

  • যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স। ব্রাঞ্চের হিসাব কার্যক্রমে ২-৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
  • বেতন: শিক্ষানবিশকালে (৪ মাস) ২১,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৮,৫৬০ টাকা।

৫. ফিল্ড অফিসার (৫০ জন)

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স/অনার্স। মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং মোটরসাইকেল চালনার দক্ষতা।
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর (অধিক অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
  • বেতন: শিক্ষানবিশকালে (৪ মাস) ২২,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,৩৬০ টাকা। অতিরিক্ত জ্বালানি ভাতা ১,০০০/- টাকা।

৬. অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার (১০০ জন)

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক/সমমান। মাঠ পর্যায়ে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা এবং মোটরসাইকেল চালনার দক্ষতা।
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর (অধিক অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
  • বেতন: শিক্ষানবিশকালে (৪ মাস) ২০,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৯,২৩৫ টাকা। অতিরিক্ত জ্বালানি ভাতা ১,০০০/- টাকা।

৭. ট্রেইনি ফিল্ড স্টাফ (১০০ জন)

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স/স্নাতক/সমমান। মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং মোটরসাইকেল চালনার দক্ষতা।
  • বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
  • সম্মানী ও বেতন: ২ মাস প্রশিক্ষণকালে মাসিক ১০,০০০ টাকা। এরপর সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ ও বেতন ভাতা প্রদান।

বিস্তারিত পদের নাম এবং পদসংখ্যা দেখুনঃ https://www.sks-bd.org/index.php/career

অন্যান্য সুবিধাসাপ্তাহিক ২ দিন ছুটি, পি.এফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সহায়তা, বৈশাখী ভাতা এবং উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত (ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখসহ), ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে।

  • আবেদনের ঠিকানা: এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা- ৫৭০০ ঠিকানায় ডাক/কুরিয়ার বা সরাসরি প্রেরণ করতে হবে।
  • ইমেইলে আবেদন: hr@sks-bd.org এই ইমেইলেও আবেদনপত্র পাঠানো যাবে।
  • শর্তাবলী: খামের ওপর বা ইমেইলে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ২ থেকে ৭ নং পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.sks-bd.org/index.php/career



৫০০+ পদে এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - SKS Foundation Job Circular 2026

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন