ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)-এর সদস্যভুক্ত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও কোটা অনুযায়ী ২য় পর্যায়ে প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)

নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ৯০ জন (২য় পর্যায়)

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ: সোনালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন, কর্মসংস্থান ব্যাংক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।

গুরুত্বপূর্ণ তথ্য: নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক সম্পন্ন করা হবে। তবে কর্তৃপক্ষ যেকোনো প্রয়োজনে ফলাফল সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ব্যাংকার্স সিলেকশন কমিটির ৯টি ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের চাকরির ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন