সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৩-২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ২২,৮৬৮ জন প্রার্থীর এই পরীক্ষা আগামী ১২ এবং ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পদের নামসমূহ: সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।
পরীক্ষার তারিখ ও সময়:
১. সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা ১২/০৯/২০২৬ তারিখে বিকেল ০৩:০০টা থেকে ০৪:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২. অফিস সহায়ক পদের পরীক্ষা ১৮/০৯/২০২৬ তারিখে বিকেল ০৩:০০টা থেকে ০৪:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ এবং ইডেন মহিলা কলেজ, ঢাকা।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা:
১. লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
২. পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে প্রার্থীদের আসনে উপস্থিত হতে হবে।
৩. পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ