বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত নেভি অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা (ইংরেজি ভার্সন)-এ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের বিবরণ ও যোগ্যতা
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা | বেতন স্কেল |
| অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর | ০১ জন (স্থায়ী) | কমপক্ষে এইচএসসি পাশ। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। | ১৬তম গ্রেড |
| মেস ওয়েটার | ০১ জন (স্থায়ী) | জেএসসি/সমমান পাশ। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। | ২০তম গ্রেড |
*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি
- আবেদন ফরম: প্রার্থীদের সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরম (www.forms.gov.bd হতে ডাউনলোডকৃত) স্বহস্তে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র: পূর্ণ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি এবং ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
- আবেদন ফি: যেকোনো তফসিলি ব্যাংক হতে 'অ্যাংকরেজ খুলনা ফান্ড, ট্রাস্ট ব্যাংক পিএলসি' এর অনুকূলে 'ক' নং পদের জন্য ৫০০/- টাকা এবং 'খ' নং পদের জন্য ৩০০/- টাকার অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে।
- আবেদনের ঠিকানা: আবেদনপত্র 'অধ্যক্ষ, নেভি অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ খুলনা, নাবিক আবাসিক এলাকা, গোয়ালখালী, খুলনা-৯০০০' বরাবর পাঠাতে হবে।
- আবেদনের সময়সীমা: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৪০০ ঘটিকার মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে।
- পরীক্ষার তারিখ: লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ০৯.০০ ঘটিকায় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য কোনো প্রকার এডমিট কার্ড ইস্যু করা হবে না এবং টিএ/ডিএ প্রদান করা হবে না।
- অন্যান্য শর্ত: মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের যোগাযোগের তথ্য
- ঠিকানা: নাবিক আবাসিক এলাকা, গোয়ালখালী, খুলনা-৯০০০
- ই-মেইল: navyanchoragekhulna2011@gmail.com
- ওয়েবসাইট: www.nasck.edu.bd
- EIIN: 135249
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-০৭-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ