জাতীয় পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ সম্প্রতি বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে career.mpsc.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ
- ঠিকানা: ১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইন
- আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
- লিখিত পরীক্ষার তারিখ: ০৩ অক্টোবর ২০২৬, শনিবার (সকাল ১০:০০ ঘটিকা)
- অফিসিয়াল ওয়েবসাইট: www.mpsc.edu.bd
- আবেদনের লিংক: career.mpsc.edu.bd
পদের নাম, শূন্যপদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা:
১. প্রভাষক
- বিষয় ও পদ সংখ্যা: ইংরেজি-১, গণিত-১, রসায়ন-১
- বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০ টাকা)
- যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫০। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে সিজিপিএ ৩.২৫ সহ স্নাতকোত্তর ডিগ্রী।
- বয়সসীমা: ২৬/০৯/২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর।
২. সহকারী শিক্ষক
- বিষয় ও পদ সংখ্যা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, শারীরিক শিক্ষা (মহিলা)-১, বাংলা-৪, ইংরেজি-৪, গণিত-৪, পদার্থ বিজ্ঞান-২, রসায়ন-২, জীববিজ্ঞান-২, হিসাববিজ্ঞান-২, ইসলাম শিক্ষা-৪, সাধারণ বিজ্ঞান-১, ড্রইং-২।
- বেতন স্কেল: বি.এড. সহ ১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) এবং বি.এড. ব্যতীত ১১তম গ্রেড (১২,৫০০-৩০,২৩০ টাকা)।
- যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৭৫। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে সিজিপিএ ৩.০০ সহ স্নাতকোত্তর ডিগ্রী।
- বয়সসীমা: ২৬/০৯/২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর।
৩. জুনিয়র শিক্ষক
- বিষয় ও পদ সংখ্যা: সাধারণ-৩ (শুধুমাত্র মহিলা প্রার্থী)
- বেতন স্কেল: ১৩তম গ্রেড (১১,০০০-২৬,৫৯০ টাকা)
- যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং যেকোনো বিষয়ে স্নাতক/সমমান (সিজিপিএ ৩.০০)।
আবেদনের বিশেষ শর্তাবলি:
- সকল প্রার্থীর ইংরেজি ভার্সনে পড়ানোর যোগ্যতা থাকতে হবে।
- অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী এবং মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- আবেদনকারীকে অনলাইনে ৫০০/- টাকা (অফেরতযোগ্য) প্রদান করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
- সরাসরি কোনো আবেদনপত্র বা হার্ডকপি গ্রহণ করা হবে না।
অন্যান্য সুযোগ সুবিধা:নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী মূল বেতনের পাশাপাশি উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, ১০% কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়সীমা অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে career.mpsc.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফি জমাদান ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের সকল নিয়মাবলি উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্রঃ প্রথম আলো-০৭-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ