কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১২, ঢাকা-এর ১৩তম গ্রেড হতে ২০তম গ্রেডভুক্ত ০৭টি ক্যাটাগরির মোট ২৭টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ০৫/০৯/২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং পরবর্তী ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
ব্যবহারিক পরীক্ষার সময় ও স্থান:
১. কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক এবং অফিস সহকারী: এই পদগুলোর ব্যবহারিক পরীক্ষা আগামী ০৭/০৯/২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বিসিএস (কর) একাডেমী, ৪৭ সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
২. গাড়ী চালক: এই পদের ব্যবহারিক পরীক্ষা আগামী ০৭/০৯/২০২৬ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
প্রয়োজনীয় নির্দেশনাবলী:
পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি সাথে আনতে হবে। গাড়ি চালক পদের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে ড্রাইভিং লাইসেন্সের মূল কপি অবশ্যই সাথে রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ