বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট পদের আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে।
পরীক্ষার পদের নামসমূহ:
১. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ক্যাটারিং সার্ভিস এন্ড কোঅর্ডিনেশন)
২. আইটি অ্যাসিস্ট্যান্ট
৩. টেইলর
৪. পাম্প অ্যাসিস্ট্যান্ট
পরীক্ষার তারিখ ও সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার দুপুর ০২:০০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের বেলা ০১:০০ টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা।
প্রবেশপত্র ডাউনলোড: প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সাথে আনতে হবে। পদের ধরণ অনুযায়ী নিচের লিংক থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে:
১. প্রথম ৩টি পদের জন্য: http://bbal.teletalk.com.bd/bbal2/admitcard/
২. পাম্প অ্যাসিস্ট্যান্ট পদের জন্য: http://bbal.teletalk.com.bd/bbal4/admitcard/
বিশেষ নির্দেশনা: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ