সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের অধীন ২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় বাছাই কমিটি, খুলনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

উত্তীর্ণ পদের নামসমূহ: অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, বাবুর্চি এবং সহকারী বাবুর্চি।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
১. অফিস সহায়ক (প্রথম ৪৪ জন): ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১১.০০ ঘটিকা।
২. অফিস সহায়ক (অবশিষ্ট ৪০ জন): ০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকাল ১০.০০ ঘটিকা।
৩. অন্যান্য সকল পদ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ১০.০০ ঘটিকা।

পরীক্ষার স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা।

প্রয়োজনীয় নির্দেশনাবলী:
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং অভিজ্ঞতার সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত অনুলিপি মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন