ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির (১৪/০৩/২০২৪, ০২/১০/২০২৪ এবং ২১/১১/২০২৪ খ্রি.) পরিপ্রেক্ষিতে অফিস সহায়ক (গ্রেড-২০) পদের প্রাথমিক বাছাই (এমসিকিউ) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
- পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
- পরীক্ষার ধরন: প্রাথমিক বাছাই (এমসিকিউ) পরীক্ষা
- পরীক্ষার তারিখ:
১৮/০৯/২০২৬ খ্রি. (শুক্রবার)
- পরীক্ষার সময়:
সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত
- পরীক্ষার স্থান: ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে
প্রবেশপত্র ডাউনলোড:
- প্রার্থীরা ০৮/০৯/২০২৬ খ্রি. তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট (http://dlrs.teletalk.com.bd/dlrs_sv2/admitcard/) হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
- পরীক্ষার্থীদেরকে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্রসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ