চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কালেক্টরেট মিউজিক একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. শিক্ষক (সংগীত) - ০২টি
২. শিক্ষক (চিত্রাঙ্কন) - ০২টি
৩. শিক্ষক (আবৃত্তি) - ০১টি
৪. শিক্ষক (তবলা) - ০২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী হতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসক, চাঁদপুর এবং সভাপতি, কালেক্টরেট মিউজিক একাডেমি বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি 'কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, চাঁদপুর'-এর অফিস কক্ষে পৌঁছাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর ও ই-মেইল উল্লেখ করতে হবে।

আবেদন ফি: সোনালী ব্যাংক, চাঁদপুর শাখায় (হিসাব নম্বর: ১৫০২১০০০০৭০১৪) ২০০/- টাকা জমার রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

পরীক্ষার তথ্য: পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে প্রার্থীর আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কালেক্টরেট মিউজিক একাডেমি, চাঁদপুর-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন