জয়পুরহাট জেলার ৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সার ডিলার নিয়োগের লক্ষ্যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসক কার্যালয়। “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬” অনুযায়ী এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

পদের নাম ও সংখ্যা: প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ০১ (এক) জন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। (জয়পুরহাট সদরে ১০টি এবং পাঁচবিবিতে ৯টি সহ অন্যান্য উপজেলায় নির্দিষ্ট সংখ্যক পদ)।

আবেদনের যোগ্যতা:
১. আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন/উপজেলা/পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারীর ন্যূনতম ১৮ বছর হতে হবে।
৩. সংশ্লিষ্ট এলাকায় ন্যূনতম ২৫ মে. টন ধারণক্ষমতা সম্পন্ন নিজস্ব বা ভাড়ায় চালিত গুদাম থাকতে হবে।
৪. প্রার্থীর কমপক্ষে ৫.০ (পাঁচ) লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতার সাম্প্রতিক সনদ থাকতে হবে।
৫. হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন (TIN) এবং আয়কর রিটার্ন দাখিলের সনদ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় সকল দলিলাদি ও ৩ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ২,০০০ টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার/পে-অর্ডার এবং ১০,০০০ টাকার ফেরতযোগ্য আর্নেস্টমানি পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার স্থান: আবেদনপত্র সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসারের কার্যালয় অথবা উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট-এ সরাসরি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত (অফিস চলাকালীন)।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন