বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক খবর। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরোনো নিয়মে ফিরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ, আগের মতোই প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করতে হবে। এর ফলে এনটিআরসিএ (NTRCA)-এর মাধ্যমেই শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল থাকছে। 

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এছাড়া এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পাশ মার্ক ৪০ পাওয়ার জন্য  জব'স পাসওয়ার্ড এর ১৯তম শিক্ষক নিবন্ধন  পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বই পড়ুন


কী থাকছে নতুন নির্দেশনায়?

সম্প্রতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিছু পরিবর্তনের কথা শোনা গেলেও, মঙ্গলবারের সভার পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কোনো পদ্ধতি নয়, বরং পরীক্ষিত পুরোনো পদ্ধতিতেই শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। প্রার্থীদের নিবন্ধন সনদ পাওয়ার জন্য ধাপে ধাপে যোগ্যতার প্রমাণ দিতে হবে:

  • প্রাথমিক বাছাই: এমসিকিউ (MCQ) বা প্রিলিমিনারি পরীক্ষা।
  • চূড়ান্ত মূল্যায়ন: বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা।
  • ভাইভা 

এই ধাপগুলো সফলভাবে অতিক্রম করলেই প্রার্থীরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

১৯তম শিক্ষক নিবন্ধন: প্রিলি ও লিখিত পরীক্ষাতেই ফিরছে এনটিআরসিএ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন