নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সার ডিলার নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন।
মোট পদসংখ্যা: ৪২টি (প্রতি ইউনিয়ন ও পৌরসভায় ০১ জন করে)
যোগ্যতা ও বয়স: আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। তাকে অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া প্রার্থীর নিজস্ব বা ভাড়াকৃত ২৫ মে.টন ধারণক্ষমতাসম্পন্ন গুদাম এবং ৫ লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতা সনদ থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় সকল কাগজপত্র ও প্রমাণকসহ সরাসরি জমা দিতে হবে। আবেদনপত্র জেলা প্রশাসকের কার্যালয় (সাধারণ শাখা), নড়াইল অথবা উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নড়াইল-এ জমা দেওয়া যাবে।
আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০০ টাকার পোস্টাল অর্ডার/পে-অর্ডার এবং ১০,০০০ টাকার আর্নেস্টমানি পে-অর্ডার আবেদনের সাথে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ