ফেনী জেলার বিভিন্ন ইউনিয়নে সার ডিলার নিয়োগের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
১. আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়ন, উপজেলা বা পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. প্রার্থীর নিজস্ব বা ভাড়াকৃত কমপক্ষে ২৫ মে:টন ধারণক্ষমতাসম্পন্ন সারের গুদাম থাকতে হবে।
৩. আবেদনকারীকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং প্রমাণ হিসেবে কমপক্ষে ৫.০০ (পাঁচ) লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতার সনদ দাখিল করতে হবে।
৪. প্রার্থীর বৈধ ট্রেড লাইসেন্স এবং টিআইএন (TIN) থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে।
আবেদন ফি ও জামানত: আবেদনপত্রের সাথে অফেরতযোগ্য ২,০০০ টাকার পোস্টাল অর্ডার/পে-অর্ডার এবং ফেরতযোগ্য ১০,০০০ টাকার আর্নেস্টমানি পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: নির্ধারিত ছকে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ ফেনী জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ