বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে পরিচালিত নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র প্রকাশিত হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেডে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম: কানুনগো

গুরুত্বপূর্ণ শর্তাবলি:
১. প্রার্থীকে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মনোনীত মেডিকেল বোর্ড বা মেডিকেল অফিসার দ্বারা ডোপ টেস্টসহ নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. চাকরিতে যোগদানের তারিখ থেকে ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
৩. যোগদানের সময় বয়স নির্ধারণের সনদ, চারিত্রিক সনদ ও জাতীয়তার সনদপত্র জমা দিতে হবে।
৪. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা এবং নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে।

যোগদানের সময় ও স্থান:
নির্বাচিত প্রার্থীকে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পরিচালক (প্রশাসন), বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু ভবন, বনানী, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন