নৌ-পরিবহন অধিদপ্তরের অধীনে বিভিন্ন গ্রেডের মেরিন ইঞ্জিনিয়ার অফিসারদের (MEO) মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
পরীক্ষার তারিখ: আগামী ০১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়: নির্ধারিত পরীক্ষার দিন সকাল ৯.০০ ঘটিকার মধ্যে উপস্থিত হয়ে স্বাক্ষর করতে হবে। নির্ধারিত সময়ের পরে উপস্থিত হলে প্রার্থীকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষা চলাকালীন পরিচয়পত্র হিসেবে নতুন অথবা পুরাতন CDC এবং SID অবশ্যই সঙ্গে রাখতে হবে।
কর্তৃপক্ষ অনিবার্য কারণে এই সময়সূচী পরিবর্তন করার এখতিয়ার রাখেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ