অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের যোগদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও বেতন গ্রেড:
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
যোগদানের তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, সকাল ১০:০০ ঘটিকার মধ্যে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ) বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট।
২. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
৩. পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম ও চারিত্রিক সনদপত্র।
৪. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা (যৌতুক না নেওয়া এবং না দেওয়ার মর্মে)।
৫. স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র।
বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে এবং চাকুরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ