প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার’ পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ও প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের ভিত্তিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম: উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (১০ম গ্রেড)

যোগদানের তারিখ ও সময়: ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ।

যোগদানের স্থান: মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২, ঢাকা।

গুরুত্বপূর্ণ তথ্যাবলী:

  • নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরির প্রথম দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।
  • চাকরিতে যোগদানের সময় সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র জমা দিতে হবে।
  • নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
  • যোগদানের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পত্র প্রকাশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন