পায়রা বন্দর কর্তৃপক্ষের ১০টি ক্যাটাগরির ১৭টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা থেকে ২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। সংশ্লিষ্ট পদের নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্বাচিত পদের নাম:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
২. নিরাপত্তা রক্ষী

প্রয়োজনীয় কাগজপত্র জমা ও প্রক্রিয়া:
নির্বাচিত প্রার্থীদের পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে 'পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম' ডাউনলোড করে ২ সেট যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরমের সাথে পরীক্ষার প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয়তা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র বা কাগজপত্র জমার শেষ তারিখ: ০৯ সেপ্টেম্বর ২০২৬

কাগজপত্র পাঠানোর ঠিকানা:
সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, ঢাকা লিয়াজোঁ অফিস: আল-আমিন মিলেনিয়াম টাওয়ার (লেভেল-৭), ৭৫-৭৬ কাকরাইল, ঢাকা।

বিশেষ দ্রষ্টব্য:
পুলিশ প্রতিবেদন এবং সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সন্তোষজনক হওয়া সাপেক্ষে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পায়রা বন্দর কর্তৃপক্ষের অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন