বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পদে অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিতে সুপারিশকৃত প্রার্থীদের মধ্য হতে কেউ যোগদান না করায় বা ইস্তফা প্রদান করায় শূন্য পদসমূহে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী এই নিয়োগের সুপারিশ করা হয়।
সুপারিশকৃত পদের বিবরণ:
১. হিসাব রক্ষণ কর্মকর্তা (গ্রেড ৯): ০৩ জন
২. হিসাবরক্ষক (গ্রেড ১৩): ০১ জন
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ের প্রশাসন শাখায় সশরীরে উপস্থিত হয়ে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে। প্রার্থীদের সকল সনদ ও কাগজপত্র যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হওয়া সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ